• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস, দুই ব্যক্তির কারাদন্ড

দিনকাল বিডি / ১০৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর উত্তর শালচুড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা সহ দুই ব্যক্তিকে বালু পরিবহনের দায়ে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, চলতি মাসের শুরুতে জেলা প্রশাসন কর্তৃক জেলার নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা জারি করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করলেও বালু খেকুরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে রাতের অন্ধকারে বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। গোপনে সংবাদ পেয়ে

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহারশি নদীর উত্তর শালচূড়া এলাকায় থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি ড্রেজার মেশিন, ৩টি মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। সেইসাথে অবৈধভাবে ট্রলীগাড়ী দ্বারা বালু পরিবহনের দায়ে

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ৪ধারার ১৫(১) ধারা মোতাবেক ট্রলী ড্রাইভার মনির হোসেন(২৫)কে ২০দিন এবং লাল চান (২৪)কে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডিত মনির হোসেন উপজেলার ফুলহারি এলাকার আমছার আলীর ছেলে এবং লালচান ধানশাইল এলাকার সোহরাব আলীর ছেলে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category