• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নাছরিনের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ মে, ২০২৩

শেরপুর প্রতিনিধি:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছরিন বেগম ফাতেমা সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২৭ মে) দুপুরে শেরপুরের শ্রীবরদী আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নাছরিন বেগম ফাতেমা। তিনি বলেন, শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনে প্রকৃত আওয়ামীলীগ যেন নৌকা প্রতীকের মনোনয়ন পায়।
আমি ছাত্রলীগ করেছি, শেরপুর মহিলা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ছাত্র মিলনায়তনের সম্পাদক ছিলাম, বর্তমানেও শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আমি সব সময় এলাকার অসহায় এতিম ও অতি দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে আসছি। আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এজন্য আপনাদের সহযোগিতা চাই। আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে প্রকৃত আওয়ামী লীগ কর্মীদের খুঁজে বের করে সাধ্যমত মুল্যায়ন করবো।

এসময় শেরপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর বেগম বিদ্যুৎ, পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম, শেরপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম স্নিগ্ধা, সদস্য আয়শা সিদ্দিকা, নুসরাত জাহান টুম্পা, শ্রীবরদী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শ্রীবরদী পৌর শহরে সকল শ্রেণির পেশার ভোটারদের সাথে গণসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category