• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শেরপুরে এক বালকের লাশ উদ্ধার: আটক-১

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে ধান খেত থেকে মো. জসিম (১৩) নামের এক বালকের লাশ উদ্ধার করা হয়েছে। জসিম উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হাসধরা পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে। সে হাসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে হাসধরা গ্রামের একটি ধান খেত থেকে জসিমের রক্তাক্ত লাশ উদ্ধার করে শ্রীবরদী থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জসিমের মা জবেদা বেগম জসিমকে বাজার থেকে একটি পান এনে দেওয়ার কথা বলেন। জসিম তার বড় ভাই রুবেল মিয়ার অটোভ্যানটি নিয়ে হাসধরা গ্রামের বাজারে যায়। এ সময় বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ ফুসলিয়ে জসিমকে হাসধরা গ্রামের একটি ধান খেতে নিয়ে জসিমের কাছ থেকে জোরপূর্বক ভ্যানটি ছিনিয়ে নেয়। পরে মাসুদ বুধবার রাতে অটোরভ্যানটি বিক্রি করার জন্য শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা মাসুদকে আটক করে অটোভ্যানসহ শ্রীবরদী থানা পুলিশে সোপর্দ করেন।

এদিকে দীর্ঘ সময় পরও শিশু জসিম বাজার থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্বজনেরা বুধবার রাতে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে হাসধরা গ্রামের একটি ধান খেতে জসিমের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। সংবাদ পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

জসিমের মা জবেদা বেগম তার ছেলেকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জসিমের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরির একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category