• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে পুজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে শ্রী শ্রী বারোয়ারী মন্দির কমিটির দু’পক্ষে দন্দ্বে রাতের আঁধারে পরিকল্পিতভাবে প্রতিমা ভাংচুরের চক্রান্ত করা হয়েছে। এ নিয়ে সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী পৌর বাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ ঐ মন্দির কমিটির সদস্যরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মন্দিরের জায়গা নিয়ে উপজেলার রানীশিমুল ইউনিয়নের শ্রী শ্রী বারোয়ারী মন্দির কমিটির দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই ধারাবাহিকতায় গত শনিবার একপক্ষ গভীর রাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিমাগুলো স্থানান্তরের জন্য একত্রিত করে ও পেট্রোল ছিটিয়ে রাখে। মূলত বর্তমান কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে অপরপক্ষ এ হীন অপচেষ্টা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রকৃতপক্ষে রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা এলাকা সহ উপজেলার সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রিতি অত্যন্ত সূদৃঢ় অবস্থায় রয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে, উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেতু সাহা, যুব ঐক্য পরিষদ শ্রীবরদী শাখার সভাপতি লিটন প্রসাদ রায়, পৌর ঐক্য পরিষদের সভাপতি রতন কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রণব সাহা, ভায়াডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্ডপের সভাপতি শ্রী রাজু ভাস্কর, সাধারণ সম্পাদক শ্রী বীরগুন রবিদাস, রিনা রানী রাজভর রায় সহ জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু নেতৃবৃন্দ। এসময় জেলা ও উপজেলার পর্যায়ের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category