• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শেরপুরে “বদলে যাবার দিন” নাটক মঞ্চায়ন

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি :

নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজের নানা অসঙ্গতিগুলো মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নাটক। সভ্যতার শুরু থেকে থিয়েটার ও নাটক একটি শক্তিশালী মাধ্যম।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বেসরকারী সংস্থা ব্র‍্যাক এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় গণনাটক কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত হয় গণনাটক বদলে যাবার দিন। সিরাজগঞ্জের সদর অফিসে ০২ দিনব্যাপী কর্মশালার মাধ্যমে এই নাটকটি তোলা হয়। সমাজের নিপীড়িত মানুষদের জন্য সমাজে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এ নাটকটি রচিত হয়েছে। নাটকটির কর্মশালা পরিচালনা করেন আতিকুর রহমান সিনিয়র অফিসার পপুলার থিয়েটার। নাটকে বাল্যবিয়ের কুফল ও এর জন্য একটি পরিবার কিভাবে নি:শেষ হয়ে যায়।

বাল্য বিয়ে বর্তমান সময়ে আমাদের সমাজে একটি ব্যাধি। বাল্য বিয়ে বন্ধে সরকার কঠোর আইনি পদক্ষেপ নিয়েছে। সরকারের পাশাপাশি ব্র্যাক বাল্য বিয়ে প্রতিরোধে ব্যাপক কাজ করছে। বাল্য বিয়ে একটি কিশোরির জীবন কিভাবে ধ্বংস করে ও তার স্বপ্নকে শেষ করে দেয়, নাটকের মাধ্যমে গ্রামের সকল মানুষদের কাছে এই বিষয়টি তুলে ধরা হয়। নালিতাবাড়ী উপজেলার ব্র্যাক সীমান্ত গণনাটক দল বাল্য বিয়ে প্রতিরোধে এই বদলে যাবার দিন নাটকটি মঞ্চায়ন করেন।

এবিষয়ে কর্মশালার ট্রেইনার আতিকুর রহমান বলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় গণনাটক হয়ে থাকে। আর এই গণনাটকে বাল্যবিয়ের কুফল ও সচেতনতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। গ্রামে গ্রামে আমরা বাড়ির উঠানে সন্ধ্যার পর নাটক করি। গ্রামের সবাই এই নাটক দেখে সচেতন হয়।

নালিতাবাড়ী ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অ্যাসোসিয়েট অফিসার মনোজ ভাবক এই দলের লিড দেন। উল্লেখ্য – উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও গণনাটক বাংলাদেশে বাল্য বিয়ে বন্ধে সরকারের সাথে একযোগে কাজ করছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category