• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শেরপুরে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য সামনে রেখে
শেরপুরের ঝিনাইগাতীতে
৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নূর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৪/২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩৬৫জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি আউশ ধান বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category