• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শেরপুরে ভূমিদস্যুর হাত থেকে আরো কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ভূমিদস্যুর হাত থেকে আরো প্রায় কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার ( ১৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল উক্ত জমি উদ্ধার করে সরকারি সম্পত্তি হিসেবে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন।

জানা গেছে, উপজেলা সদরের ব্রীজপার এলাকার বাসিন্দা জনৈক প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল করে ঘরবাড়ি নির্মান করে দীর্ঘ দিন ধরে বসবাসের পাশাপাশি একাধিক মার্কেট নির্মাণ করে ভাড়া বানিজ্য চালিয়ে আসছিলেন।

২০১৬ সালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টাকা মূল্যের সরকারি জমির উপর একটি স্থাপনা গুড়িয়ে দিয়। পরে উক্ত জমির উপর উপজেলা ভূমি অফিস নির্মাণ করা হয়। এছাড়া ২০২১ সালে ওই ভূমিদস্যুর দখলে থাকা মহারশি নদীর ব্রীজপাড়ে কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর একটি মার্কেটের ২টি স্থাপনা গুড়িয়ে দিয়ে জমিটি উদ্ধার করা হয়।

আরো কয়েকটি স্থাপনা অক্ষত রেখে উক্ত স্থাপনাও সরকারি জমির উপর সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। কিন্তু গত বছরের ৫ আগষ্ট দেশে সরকার পরিবর্তনের পর ওই ভুমিদস্যু উদ্ধারকৃত সরকারি জমি ও স্থাপনার উপর থেকে প্রশাসনের দেয়া সাইনবোর্ড সরিয়ে ফেলে স্থাপনাগুলো আবারও দখল করে নেন।

অভিযোগ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে গত ৬ মাসেও সরকারি জমি পুনর উদ্ধার করা হয়নি। এ সুবাদে ওই ভুমি দস্যুর দখলে থাকা কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং উক্ত স্থানে সরকারি সম্পত্তি হিসেবে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন অবশিষ্ট বেদখলীয় স্থাপনা ও সরকারি জমি উদ্ধার করা হবে। তিনি বলেন সরকারি স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category