• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শেরপুরে মাদ্রাসা ছাত্রী গনধর্ষনের শিকার, ছাত্রীর মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে মাদ্রাসা ছাত্রী গনধর্ষনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীর মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানে আহত মাদ্রাসা ছাত্রীর মা (৩২) শেরপুর জেলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বিকালে বাঁকাকুড়া দাখিল মাদ্রাসার, নবম শ্রেণির ৪ জন ছাত্রী গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে ঘুরতে যায়। এসময় ভালুকা গ্রামের আবু সাঈদ, কালিনগর গ্রামের ইলিয়াসসহ সংঘবদ্ধ ৫/৬,জনের একটিদল ছাত্রীদের ঘেড়াও করে। এসময় ৩ ছাত্রী কৌশলে পালিয়ে আসলেও সংবদ্ধ সন্ত্রাসীরা এক ছাত্রী (১৪)কে তুলে নিয়ে গনধর্ষন করে। পরে পরিবারের লোকজন ঘটনাটি গোপন রাখার চেষ্টা করলেও ঘটনাটি জানাজানি হয়ে গেলে ওই মাদ্রাসা ছাত্রীর মা (৩২) মেয়ের সম্ভ্রম হানির লজ্জায় মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মুমূর্ষ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করে। খবর পেয়ে থানা পুলিশ ভিকটিমের জবানবন্দি গ্রহন সাপেক্ষে ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ধর্ষকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আল আমীন বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category