• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

শেরপুরে র‍্যাবের অভিযানে প্রায় ১০লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার-১

দিনকাল বিডি / ৫০৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সদর উপজেলার ভীমগঞ্জ এলাকা থেকে ৯৬গ্রাম হেরোইন সহ স্বপন মিয়া (২৬) নামে ১যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, জামালপুর। (১৩ নভেম্বর) রবিবার রাত ৩ঘটিকার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বপন শেরপুর জেলার সদর উপজেলার চরখারচর গ্রামের
গোল মাহমুদ শেখের ছেলে।

র‍্যাব-১৪ এর প্রেস রিলিস সুত্রে জানা গেছে, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‍্যাবের একটি আভিযানিক দল শেরপুর সদর থানাধীন ভীমগঞ্জ বাজারস্থ চার রাস্তার মোড় ভীমগঞ্জ হইতে জামালপুর গামী রাস্তার জনৈক চাঁন মিয়ার মনোহারি দোকানের সামনে অভিযান চালিয়ে স্বপনকে ৯৬গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৯লক্ষ ৯৬হাজার টাকা। জানা গেছে, গ্রেপ্তারকৃত স্বপন দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ব্যাপারে ধৃত আসামী স্বপনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category