• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শেরপুরে লক্ষাধিক টাকার ফেন্সিডিল পাঁচারকালে দুই মাদক কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার সদর উপজেলার ডাকপাড়া এলাকায় লক্ষাধিক টাকা মূল্যের ১৯০ বোতল ফেন্সিডিল পাঁচারকালে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২২সেপ্টেম্বর শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার রানীশৈংকেল থানার শাহানাবাদ গ্রামের আব্দুল বারীর ছেলে সাকিব (২০) এবং মৃত দীন মোহাম্মদ এর ছেলে ওয়াজেদ আলী (২০)।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানার ডাকপাড়া ব্যাঙের মোড়ে চেকপোষ্ট করাকালীন সিএনজির ভিতর থেকে লক্ষাধিক টাকার ফেন্সিডিলসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৯০ বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ৩টি মোবাইল সেট (সীমসহ), ২টি স্কুল ব্যাগ এবং নগদ ২হাজার ৭শত ৩৫টাকা জব্দ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১লক্ষ ৯০হাজার টাকা।

পরবর্তীতে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category