• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

শেরপুর প্রতিনিধি:
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস শেরপুরে আন্ত: উপজেলা পর্যায়ের খেলা শনিবার(৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে জাতীয় পতাকা ও অলিম্পিক ক্রীড়া পতাকা উত্তোলন এবং শ্বেত কপোত ও বেলুন উড়িয়ে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ-এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত-এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) এবি সিদ্দিক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। উদ্বোধনী দিনে ছেলে ও মেয়েদের ফুটবল, দাবা ও টেবিল টেনিস সহ ৩ টি ডিসিপ্লিনের ৮টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত জানান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে দেশে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ যুব গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম পর্যায় (২-১০ জানুয়ারি) আন্ত: উপজেলা, দ্বিতীয় পর্যায় (১৬-২০ জানুয়ারি) আন্ত: জেলার খেলা শেষে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেরপুর জেলায় ৭টি ডিসিপ্লিনের ১৮টি ইভেন্টের খেলায় প্রায় সাড়ে ৫ শতাধিক অনুর্ধ্ব-১৭ বছর বয়সী তরুণ-তরুনী ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে। ডিসিপ্লিনগুলো হলো-ফুটবল, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিক্স, দাবা, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন। যুব গেমসে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়, কোচ-ম্যানেজারকে প্রতিটি পর্যায়ে যাতায়াত ভাতা, সনদপত্র সহ বিজয়ীদের নগদ অর্থ পুরষ্কার প্রদানের ব্যবস্থা রয়েছে। যুব গেমস থেকে ওঠে আসা প্রতিভাবান ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণ, বৃত্তি ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category