• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে হালিমা ফিরে পেলো তার চুরি হওয়া ছেলেকে

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ মে, ২০২৩

শেরপুর প্রতিনিধি

স্বামীর সাথে ঝগড়া করে শেরপুরের নালিতাবাড়ীর হালিমা কাউকে কিছু না বলে শিশু ছেলে মুন্নাকে নিয়ে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে জামালপুর থেকে ট্রেনে উঠে। নান্দিনা পর্যন্ত গেলে ট্রেনে থাকা এক খারাপ প্রকৃতির লোক হালিমার বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করতে চায়।

হালিমা সরল বিশ্বাসে তার বাচ্চাকে লোকটির কোলে দিয়ে টয়লেটে যায়। এই সুযোগে বাচ্চাটিকে চুরি করে পালিয়ে যায় অজ্ঞাত নামা ওই ব‍্যাক্তি। হালিমা টয়লেট থেকে বেরিয়ে এসে দেখে বাচ্চাসহ লোকটি উধাও। খোঁজাখুজির পরও হদিস মেলেনি।

পরে ওই চোর বাচ্চাটিকে শেরপুরের কুসুমহাটি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে শেরপুর সদর থানার এস আই মেহেদী হাসান বাচ্চাটিকে ১৩ মে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শিশুটির বাবা-মা’র সন্ধান পেতে সোস‍্যাল মিডিয়া সহ নানা ভাবে প্রচারনা চালায় প্রশাসন।

একদিন পর প্রকৃত বাবা-মা’র খোঁজ পাওয়া গেলে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বছির আহম্মেদ বাদলের দিকনির্দেশনায় ১৪ মে বাচ্চাটিকে তার বাবা-মা’র নিকট ফিরিয়ে দেওয়া হয়।

৮ মাস বয়সি চুরি হওয়া শিশু মাহবুব আহাম্মেদ মুন্না শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের কৃষ্ণপট্রি গ্রামের হৃদয় ইসলাম মজনু ও হালিমা বেগমের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category