• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে বিএনপির ঈদ উপহার

দিনকাল বিডি / ১০৬২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের আট সদস্যই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারে উপার্জনক্ষম কেউ নেই, অন্যের সহায়তায় কোনোভাবে চলছে তাদের সংসার। ঈদ উৎসব কীভাবে কাটবে, তা নিয়েও ছিল অনিশ্চয়তা।

এমন খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। শুক্রবার (২৯ মার্চ) সকালে শ্রীপুর পৌরসভার উজিলাব হলাটিরচালা এলাকায় ওই পরিবারের বাড়িতে গিয়ে খাদ্যদ্রব্য ও পোশাক তুলে দেন তিনি।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা চাই, সবাই মিলে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুক। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়েছে। এ পরিবারটির চিকিৎসার ব্যবস্থাও করা হবে।’

ঈদ উপহার পেয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে ওঠে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক সভাপতি ও সাংবাদিক মাহফুল হাসান হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান নয়ন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category