• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীপুরে মসজিদ মাদ্রাসা কমিটির সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোটার

মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে মসজিদ ও মাদ্রাসা কমিটির সংবাদ সম্মেলন করেছে।

আজ সকাল সাড়ে দশটার দিকে গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া বাইতুল আতিক জামে মসজিদ ও জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে, নবনিযুক্ত সভাপতি এনামুল হক খোকন বলেন, গত সাত-আট মাস আগে মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব আজগর আলী বেপারী ইন্তেকাল করায়, সভাপতির পদটি শূন্য হয়। কমিটির একাধিক মিটিংয়ের পর গত ১৬ই নভেম্বর মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্যগণ সর্বসম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে আমাকে উক্ত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করেন। কিন্তু একটি কুচক্রী মহল গত ২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পূর্ব মুহুর্তে অতর্কিতভাবে আমার এবং আমার কমিটির লোকজনের উপরে মসজিদের ভিতরেই হামলা চালায়। এই ঘটনায় আমি সহ কমিটির চার-পাঁচজন লোক আহত হয়। গত ৩০ তারিখ ওই কুচক্রী মহলটি মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলন করে যাহার কোন সত্যতা নেই। আমার ওপরে হামলা এবং ওই সংবাদ সম্মেলনের মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মসজিদ ও মাদ্রাসা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব তাইজুদ্দিন, কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহাজ উদ্দিন বেপারী, সহ-সভাপতি মোজাম্মেল হক রতন, সহ-সভাপতি খিজির ব্যাপারী, কমিটির সদস্য এস এম পলাশ চঞ্চলসহ আরো অনেকেই।

এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য এবং মহল্লার মুসল্লীরা সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
#####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category