• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ রবিবার, ৪ মে, ২০২৫

রণবীর সরকার (শেরপুর) প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৪ মে) দুপুরে শ্রীবরদী খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রাণী পন্ডিত, খাদ্য গুদাম কর্মকর্তা গুলশানা খাতুন, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, চাল কল মালিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। উল্লেখ্য চলতি বোরো মৌসুমে ৯টি চাল কলের বিপরীতে ৪৯টাকা কেজি দরে ৫৫৫.০০০ মে.টন চাল ক্রয় করা হবে। স্থানীয় কৃষক দের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১৪৬৬.০০০ মে. টন ধান ক্রয় করা হবে। মেসার্স সোলায়মান অটো চাল কলের কাছ থেকে ৩০ মে.টন চাল দিয়ে বোরো সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category