• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

শ্রীবরদীতে ইট ভাটায় অভিযান ১৮ লক্ষ টাকা জরিমানাসহ দুই ভাটা উচ্ছেদ

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬টি ইট ভাটায় ১৮ লক্ষ টাকা জরিমানা সহ ভেঙ্গে দেয়া হয়েছে আরো দুটি ইটভাটা। বুধবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী শ্রীবরদী উপজেলায় এ অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন, ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করে জেলা পরিবেশ অধিদপ্তর।

এ অভিযানে মেসার্স আল আমিন-১ ব্রিক্সকে ৩ লক্ষ, মেসার্স আল আমিন-২ ব্রিক্সকে ৪ লক্ষ, মেসার্স ফাতেমা ব্রিক্সকে ৩ লক্ষ, মেসার্স জনতা ব্রিক্সকে ২ লক্ষ, মেসার্স মনিরা ব্রিক্সকে ৩ লক্ষ, মেসার্স একতা ব্রিক্সকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ জানান, আজকের অভিযানে ৬টি ইটভাটায় ১৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২টি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে এবং বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category