• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে দলিল লিখক সমিতির কমিটি ঘোষণা

দিনকাল বিডি / ২১১ Time View
প্রকাশঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী সাব রেজিষ্টার অফিসের দলিল লিখক সমিতির কমিটি রোববার দুপুরে সাব-রেজিষ্টার অফিসে দলিল লিখক সমিতি চত্বরে ঘোষণা করা হয়েছে। নুর মোহাম্মদ বদরুজ্জামান সিদ্দিকীকে সভাপতি ও জালাল উদ্দিনকে সাধারন সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট এ কমিটির সুপারিশ করেন শেরপুর- ৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক। সুপারিশের আলোকে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নুর আলম ভূইয়া ও মহসচিব জুবায়ের হোসেন এবং জেলা দলিল লিখক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামান অনুমোদন করেন। সকলের উপস্থিতিতে তিন বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফ হোসেন খোকা। এ উপলক্ষে নুর মোহাম্মদ বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফ হোসেন খোকা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, দলিল লিখক সমিতির সাবেক সভাপতি দুলাল আল জাহান সরকার, সহ-সাধারন সম্পাদক মফিজল হক সবুজ। এসময় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃদ, দলিল লিখক ও গণমাধ্যম কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category