• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তালুকদার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৫২৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তালুকদার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

গোপালখিলা ইয়ং স্টার ক্লাবের সভাপতি শাকিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে পাকুরিয়া একাদশ বনাম দড়ি কালিনগর একাদশের মধ্যে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে ও তুষার আহমেদ এবং এস এম লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গড় জরিপা ইউপি চেয়ারম্যান এম এ জলিল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, গড় জরিপা ইউনিয়ন যুবলীগ সভাপতি শহিদুর রহমান বাদশা আকন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা উপভোগ করনে কয়েক সহস্রাধিক দর্শক। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে পাকুরিয়া একাদশ ৪-৩ গোলে দড়ি কালিনগর একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category