• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শ্রীবরদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীবরদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
২৬ মার্চ প্রত্যূষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনটির শূভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি আঃ রহিম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান খোকন, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনী, উপজেলা ছাত্রদলের আহবায়ক রোকনুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক শুভন শাহরিয়া রাফিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিক নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।

সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর অংশ গ্রহনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীসহ অন্যান্যদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category