• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শ্রীবরদীতে ২ কোটি টাকার সম্পত্তি আত্মসাত করার অপচেষ্টার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ২ কোটি টাকার সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার (০১ আগস্ট) সকালে প্রেসক্লাব শ্রীবরদী’র অস্থায়ী কার্যালয়ে মৃত বীর মুক্তিযোদ্ধার দুই মেয়ে ইরানী ও লাকী আক্তার সহোদর ভাই মঞ্জুরল ইসলাম ওরফে মঞ্জুর বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে ইরানী ও লাকী আক্তার বলেন, আমার মাতা মোছাঃ মনোয়ারা বেগমের নামে সাব কবলা দলিল মূলে শ্রীবরদী পৌরসভার পোরাগড় বাজারে মেইন রোড সংলগ্ন ২০ শতাংশ জমি রয়েছে। সেখানে ৪টি দোকান ঘর ও হাফ বিল্ডিং বসত ঘর রয়েছে। গত ১ জানুয়ারী ২০১৯ সালে আমার মা মনোয়ারা বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুর প্রায় ১০ মাস পর ১৩ নভেম্বর ২০১৯ সালে হেবা ঘোষণার মাধ্যমে আমাদের সহোদর ভাই মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রতারণা করে শ্রীবরদী সাব রেজিস্ট্রি অফিসে নিজ নামে দলিল রেজিস্ট্রি করে। যাহার দলিল নং-৫৬৪৭। এনিয়ে আমরা দুই বোন সুবিচারের প্রত্যাশায় বিজ্ঞ সিআর আমলি আদালতে দলিল গ্রহিতা মঞ্জুসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছি।
এব্যাপারে অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সাথে কথা বলতে বাড়িতে গেলে অসুস্থতার কারণে তিনি কথা বলতে পারেন নাই। তবে মঞ্জুর স্ত্রী মর্জিনা বেগম জানান, আমরা তাদের আপোষ মীমাংসার করার জন্য আসতে বলছিলাম। কিন্তু তাড়া আসেন নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category