• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ষড়যন্ত্রমুলক সংবাদের প্রতিবাদে পোরশায় বিএনপি নেতা তৌফিকুর রহমানের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: ষড়যন্ত্রমুলক সংবাদের প্রতিবাদে নওগাঁর পোরশায় বিএনপি নেতা তৌফিকুর রহমান চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ০৩/০৯/২০২৪ইং ঢাকা থেকে প্রকাশিত দুইটি পত্রিকায় “পোরশায় ৬ কৃষকের জমি দখলে নিল বিএনপি নেতা” শিরোনামে এবং “বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ” শিরোনামে প্রকাশিত খবরটি তার দৃষ্টিগোছর হওয়ায় এই সংবাদ সম্মেলন করেন।

পত্রিকা দুটিতে প্রকাশিত সংবাদে তার নাম দিয়ে জমি দখলের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাহা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি জানান। তিনি সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তবে সংবাদটিতে তার যে বক্তব্য প্রচার করা হয়েছে তাহাই সত্য। তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী বলেন, ওই জমিগুলোর প্রকৃত মালিক তিনি নিজে। তার সকল কাগজপত্র আছে। ১৫ বছর আগে আওয়ামী লীগ সরকার গঠন করলে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় সাব্বির হামজা চৌধুরী সহ আওয়ামী লীগের লোকজন তার বেশকিছু জমি দখল করে নেয়।

একের পর এক প্রায় ৫২টি মামলা দিয়ে এত দিন অন্যায়ভাবে তারা জমিগুলি দখল করে আসছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দখলকারীরা সবাই আত্মগোপনে চলে গেছেন। আমির হামজা চৌধুরী একজন আওয়ামী লীগের অর্থদাতা এবং পোরশায় তার বাসাতে বসে মোজাম্মেল শাহ্ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রগুলি করছেন। আমি বা আমার কোনো লোকজন এ উপজেলার কোথাও জমি দখল করতে যাননি।

রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেয়ে এবং এ উপজেলায় তার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষ শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী ও সাব্বির হামজা চৌধুরী স্থানীয় কিছু কৃষককে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন এবং রাজনীতিতে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্ঠা করছেন বলে তিনি জানান। তিনি মোজাম্মেল হকের এই নোংরা রাজনীতিরও তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন। এছাড়াও পত্রিকায় প্রকাশিত সংবাদের তিনি প্রতিবাদ দিয়েছেন বলে জানান। এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category