• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সরকারের মুল লক্ষ্য দ্রব্যমুল্য সহনশীল রেখে জনগনকে স্বস্তি দেয়া।

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহারে মুল প্রত্যাশা ছিল দ্রব্যমুল্য সহনশীল রেখে জনগণকে স্বস্তি দেয়া। ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সরকার ইতিমধ্যেই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। আর যাতে কোন মহল সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমুল্য বৃদ্ধি করে জনদূর্ভোগ বাড়তে না পারে সে ব্যাপারে শক্ত পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংসদ সদস্যরা একযোগে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত, স্মার্ট নওগাঁ জেলা গড়ে তুলতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলায় আওয়ামী লীগের মনোনীত ৩ সংসদ সদস্য’কে নাগরিক সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে নওজোয়ান মাঠে জেলা নাগরিক কমিটি আয়োজিত সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটি’র আহবায়ক ও সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আশেক হোসেন।

অনুষ্ঠানে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন’কে সম্বর্ধনা প্রদান করা হয়।

তিন জন সম্বর্ধিত সংসদ সদস্যের উদ্দেশ্যে যথাক্রমে মানপত্র পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নাসিম এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুল এবং ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়। প্রায় ৫ শতাধিক সংগঠন এ সময় ফুলের তোড়া এবং ক্রেষ্ট দিয়ে ৩ সংসদ সদস্যকে সন্মাননা জানায়।

সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category