• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

ইউএনও’র আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মহেশখালীতে সাংবাদিক সমাবেশ

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

মিসবাহ ইরান কক্সবাজার,

কক্সবাজারের মহেশখালীতে ইউএনও কর্তৃক সাংবাদিকতা পেশা নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক সমাবেশ করেছে মহেশখালীতে কর্মরত সাংবাদিকরা।

রবিবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় মহেশখালী উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহেশখালী উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এসময় সমাবেশ শেষে সাংবাদিক নেতা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আবুল বশর পারভেজ, দৈনিক সকাল বেলার জেলা প্রতিনিধি মুহাম্মদ ইউনুস, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুব রোকন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জয়নাল আবেদীর চার দফা দাবী উত্থাপন করেন।

দাবী গুলো হলো- চব্বিশ ঘন্টার মধ্যে ইউএনওকে ভুক্তভোগী সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের যাবতীয় ইতিবাচক নিউজ বর্জন করা হবে, ২৫ অক্টোবর সর্বস্তরের সাংবাদিক ও সাধারণ মানুষের সমন্বয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হবে, তারপর ২৭ অক্টোবর কক্সবাজার জেলা সদরে মানববন্ধনের পর জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান করা হবে।

এর আগে ২২ অক্টোবর মহেশখালী উপজেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে লবনচাষীদের নিয়ে সেমিনার করা হয়। সে সেমিনারের বিষয়ে মহেশখালীতে কর্মরত কোন সাংবাদিককে জানানো হয়নি। পরে অনুষ্ঠানের বিষয়ে জানতে বিসিক চেয়ারম্যানের বক্তব্য নিতে যান সাংবাদিকরা। তখন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন সাংবাদিকদের উপর ক্ষেপে যান এবং সংসদ সদস্যের সামনে সাংবাদিক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

ওই সময় সেখানে উপস্থিত সাংবাদিক এস এম রুবেল, রমজান আলী, আবু বক্কর ও বাপ্পী জানান- সংসদ সদস্য ইউএনওকে উদ্দেশ্য করে সংশ্লিষ্ট অনুষ্ঠান গুলোতে সাংবাদিকদের জানানোর অনুরোধ করেন। তখন ইউএনও মুহাম্মদ ইয়াসিন রেগে গিয়ে বলেন, “সাংবাদিক মিনস কি তারা জানে? তাদের কেন ডাকবো? তারা নিজেরা আসতে পারেনা। আর সাংবাদিকদের ডেকে আমি ভাতের প্যাকেট কোত্থেকে দিবো? তাদেরকে চিঠি দিতে হবে! চেয়ার দিতে হবে? অনারিয়াম দিতে হবে? খবর দিতে হবে নতুন জামাইর মত!

সমাবেশে বক্তারা বলেন- “মহেশখালীতে সরকারের মেগা প্রকল্প সহ মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ নিয়েছেন এবং এখনো উন্নয়ন কাজ চলছে। তার পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা এখানে কাজ করছেন। আর এখানকার মানুষ নানান ভাবে সরকারী প্রকৃত সেবা থেকে বঞ্চিত।

কিন্তু এসব তথ্য সাংবাদিকদের জানায়না উপজেলা প্রশাসন। তারা গোপনে বিভিন্ন মিটিং, সমাবেশ, সেমিনার সম্পন্ন করেন। যার কারণে প্রকৃত উন্নয়নের তথ্য মানুষের নাগালে পৌঁছায়না।” তারা আরো জানান- ইউএনও যোগদানের পর থেকে সেবাপ্রাপ্তিদের সাথে অশালীন আচরণ করেন। ইতিপূর্বে তিনি এক সাবেক চেয়ারম্যান, বর্তমান ইউপি সদস্য ও স্কুলের প্রধান শিক্ষককে অপদস্থ করেন বলে অভিযোগ উঠেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category