• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাংসদ শামীম পরীক্ষার্থী কন্যার জন্য দোয়া চেয়েছেন সকলের নিকট

দিনকাল বিডি / ১৭২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর কন্যা শাইরা নুজহাত হায়দার আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। সাংসদ শামীম তাঁর কন্যার নেক মকসুদ পুরুনের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। ঈদ পরবর্তী উপজেলাবাসীর সাথে কুশল বিনিময়ের সময় তিনি উপজেলার সকল স্তরের মানুষের নিকট সুস্থতা ও দোয়া কামনা করেছেন। আসন্ন এসএসসি পরীক্ষায় তাঁর কন্যা ঢাকার একটি স্কুল হতে এসএসসি পরীক্ষা দিবে। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন শাইরা নুজহাত হায়দার। পিতা হিসেবে সাংসদ শামীম তাঁর কন্যার মঙ্গল কামনায় সকলের দোয়া কামনা করেছেন। সাংসদ শামীম দুই সন্তানের জনক। তাঁর একটি পুত্র সন্তান রয়েছে।

সাংসদ শামীম শামীম জানান, তাঁর কন্যা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তিনি আশাবাদী তাঁর কন্যা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পারলে তার ফলাফল সন্তোষজনক হবে ইনশাআল্লাহ। তাঁর স্ত্রী, কন্যার পড়া লেখার ব্যাপারে চমৎকার ভুমিকা পালন করেছেন। পাশাপাশি তিনি সকল পরীক্ষার্থীর জন্য দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করেছেন। সাংসদ শামীম তাঁর গ্রামের বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম ফলগাছা এনিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category