• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

সাতকানিয়ায় মাটি কাটার দায়ে দুজনকে একমাসের কারাদণ্ড

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ইয়াছিন আরাফাত (২১) এবং মোহাম্মদ ইলিয়াছ (৩৫) নামে দু’জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়েছে।
দণ্ডিত ইয়াছিন আরাফাত লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে এবং এবং ইলিয়াছ আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের ছেলে।
বুধবার (৫ মার্চ) সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারিস্তা করিম বলেন, সাতকানিয়ায় মাটি খেকো সিন্ডিকেটের অপতৎপরতা রোধে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করছে। এরই ধারাবাহিকতায় বারদোনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার সময় দুজনকে আটক করা হয়।
এ সময় তারা অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আইনে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category