• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে কিশোরী ধর্ষণে অন্ত:সত্ত¡া, ধর্ষক গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহারে কিশোরী (১৩) কে ঘর ঝাড়– দেয়ার কথা বলে ডেকে নিয়ে একাধিবার ধর্ষণে অন্ত;সত্ত¡া মামলায় শ্রী লালন বাঁশফোড় (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সান্তাহার চাবাগান এলাকার বিরণ বাঁশফোড়ের ছেলে। গত বুধবার (১৬ অক্টোবর) রাতে তাকে সান্তাহার থেকে গ্রেপ্তার করা হয়।
মামলা সুত্রে জানাযায়, সান্তাহার চাবাগান এলাকায় বসবাসকারি লালন বাঁশফোড় গত ১২ মে দুপুরে একই পাড়ার ওই কিশোরীকে তার ঘর ঝাড়– দেয়া কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ঘরে নিয়ে কিশোরীকে চাকুর ভয় দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দেয়। এরপর থেকে বিভিন্ন সময় লালন বাঁশফোড় ওই কিশোরীকে তার বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটায়। গত ১৩ অক্টোবর তার কিশোরীর শারিরীর পরির্বত দেখে পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের শরনাপন্ন হলে চিকিৎসক কিশোরী অন্ত:সত্ত¡া হয়েছে বলে জানান। এরপর কিশোরীর মা বাদি হয়ে লালন বাঁশফোরকে আসামী করে গত বুধবার (১৬ অক্টোবর) রাতে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই লালন বাঁশফোড়কে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category