• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সান্তাহারে গণিত ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু গণিত ও বিজ্ঞান ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত শনিবার (৩০ মার্চ) বিকেলে সান্তাহার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁিচয়া) আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনকে সংবর্ধনা দেয়া হয়।

বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও গণিত ও বিজ্ঞান ক্লাবের সভাপতি আসাদুল হক বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।

অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ন কবির, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহামুদুর রহমান, সান্তাহার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম জোয়ারদার, ঢাকা বিসিআইসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম আনোয়ারুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (যুগ্ন সচীব) মো.মঞ্জুরুল ইসলাম, বগুড়া পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক ড. ্এমএ মতিন, প্রকোশলী সাইদুর রহমান, গণিত ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা শরীফ তানভীর আহসান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, ছাতিয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু, কলেজের উপাধাক্ষ বাবুল হোসেন, অধ্যাপক দিলীপ কুমার প্রমুখ। আলোচনাসভা শেষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category