• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারী গ্রেফতার

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

আদমীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারী করে উচ্চ দামে বিক্রির অপরাধে আকতারুজ্জামান ওরফে হিটলার নামের এক কালোবাজারীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। তার নিকট থেকে তিনটি ট্রেনের টিকিট জব্দ করা হয়। গত বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় তাকে সান্তাহার স্টেশন থেকে গ্রেফতার করা হয়। সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ময়েন উদ্দিনের ছেলে ও সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সোহাগ পেপার হাউজ দোকান মালিক। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫(১) ধারায় একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র ট্রেনের টিকিট কালোবাজারীর করে যাত্রী সাধারণের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতো। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে আকতারুজ্জামান ওরফে হিটলার নামের ওই কালোবাজারী ট্রেনের অনলাইনের টিকিট নিজে সংগ্রহ করে যাত্রীদের কাছে কালোবাজারীর মাধ্যমে বেশি দামে বিক্রি করা কালে তাকে তিনটি ট্রেনের টিকিটসহ গ্রেফতার করা হয়েছে। পরদিন গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি মোক্তার হোসেন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category