• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহারে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে বেলাল হোসেন (৪৫) এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গতকাল বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১০ টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের পোওতা রেলগেটের দক্ষিনে রাজশাহীগামী আন্ত;নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। সে নওগাঁ সদরের পিরোজপুর গ্রামের নজর আলীর ছেলে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শি জানায়, বুধবার বেলা ৯টার পর ওই ব্যক্তিটি পোওতা রেলগেটের পাশে একটি দোকানের সামনে বসেছিল। চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ১০টায় সান্তাহার স্টেশনে পৌঁছার আগেই পোওতা রেলগেটের দক্ষিনে ব্রিজের নিকট বেলাল হোসেন নামের লোকটি চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বেলা সাড়ে ১১ টায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, কি কারনে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category