• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বুলবুল আহম্মেদ , নিজস্ব প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৭) এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া ব্রীজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, শুক্রবার দুপুরে ডাঙ্গাপাড়া ব্রীজের উত্তর পার্শে রেললাইন পারাপার হতে গিয়ে কোন এক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই নারী মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য রাজশাহী সিআইডিকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category