• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহারে নারীসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার এক কেজি গাঁজা ট্যাপেন্টাডল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : রাতে মাদক বিক্রি কালে মোছা: রুনা (৪৪), চাঁন মিয়া সরদার (৩৪) ও সুমন রহমান (৪৫) নামের তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা এবং ১০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে থানা পুলিশ।

গত বুধবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টায় সান্তাহার মালগুদাম মসজিদের উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোছা রুনা সান্তাহার রানিং রুম পোষ্ট অফিস পাড়ার মৃত রফিকুল ইসলাম রফিকের স্ত্রী, চাঁন মিয়া মালশন গ্রামের মংলা সরদারের ছেলে ও সুমন রহমান দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের ছোলায়মান আলীর ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার দিবারাত ১০ টায় সান্তাহার মালগুদাম মসজিদের উত্তর পাশে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে এস আই তারেক হোসেন ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালান।

সেখানে গাঁজা বিক্রি কালে ওই দুইজনকে আটক করা হয়। এসময় মোছা: রুনার হেফাজত থেকে ৯০০ গ্রাম ও চাঁন সরদারের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একই রামে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে সুমন রহমানকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তদন্তকারি এসআই প্রদীপ কুমার জানান, গ্রেফতারকৃত নারীসহ দুই মাদককারবারিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category