• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

সান্তাহারে বাসে অভিযানে ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেপ্তার

দিনকাল বিডি / ২৭৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

বুলবুল আহমেদ ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ৪২ বোতল ফেন্সিডিল ও আড়াই লিটার চোলাই মদসহ ইদ্রিস সরদার (৪০), রমানাথ চন্দ্র বর্মন (৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ইদ্রিস সরদার বগুড়া সদর থানার সরদার পাড়া গ্রামের আবুল সরদারের ছেলে। রমানাথ চন্দ্র বর্মন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মহেশপুর গ্রামের মৃত-বকুল চন্দ্র বর্মনের ছেলে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আব্দুল কাদের জিলানী বলেন, নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি এস আর পরিবহন ও শাহ ফতেহ আলী পরিবহনে দুটি বাসে ফেন্সিডিল ও চোলাই মদের একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে এসআই রকিব হোসেন, এএসআই মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দুটি বাসে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিল ও আড়াই লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category