• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সান্তাহারে যুবদল অফিসে অগ্নিসংযোগ হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামী সান্তাহার পৌর ছাত্রলীগের সদস্য রাহুল কুমার ওরফে আকাশ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত রাহুল কুমার ওরফে আকাশ আদমদীঘি উপজেলার নিউ সাহাপুর পূবাশা হলের সামনে (নতুন বাজার) এলাকার ভরত রায়ের ছেলে ও সান্তাহার পৌর ছাত্রলীগের সদস্য বলে পুলিশ জানান।

পুলিশ জানায়, গত ২০২৪ সালের ১৯ আগষ্ট দিবাগত রাতে সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুবর্ৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসে পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নিসংংযোগ করে পুড়ে দেয়। এতে অফিসের ভিতর থাকা জিনিসপত্র পুড়ে বিপুল টাকার ক্ষতিসাধন হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক বাদি হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামীলীগ নেতাকর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এজাহাভুক্ত আসামী সান্তাহার পৌর ছাত্রলীগের সদস্য রাহুল কুমার ওরফে আকাশকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category