• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহারে হোটেলে খাবারের ঝোল চাওয়ায় খদ্দেরকে গরম তেলে নিক্ষেপ

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে হোটেলে বিরানী খাবারের সাথে ঝোল চাওয়ায় শ্রী মিঠুন বাঁশফোর (২৩) নামের এক হরিজন সম্প্রদায়ের যুবককে ধাক্কা দিয়ে গরম তেলের কয়রায় ফেলে দেয়ায় ডান হাত ঝলসে যাওয়ার ঘটনা ঘটে। গত রোববার ১১ ডিসেম্বর বিকেলে আদমদমদীঘির সান্তাহার এশিয়া হোটেলের কর্মচারী এ ঘটনা ঘটায়। পরে গুরুত্বর আহত মিঠুন বাঁশফোরকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ণ বিভাগে স্থানান্তর করা হয়েছে। উক্ত মিঠুন বাঁশফোর রাজশাহী হরিজন পল্লীর মদন বাঁশফোরের ছেলে। সে তার বিহায় আদমদীঘির পিন্টু বাঁশফোরের বাড়িতে বেড়াতে আসে।
জানাযায়, গত শনিবার রাজশাহীর মিঠুন বাঁশফোর তার বিহায় আদমদীঘির মাঝিপাড়া পিন্টু বাঁশফোরের বাড়িতে বেড়াতে আসে। গত রোববার বিকেল ৪টায় সান্তাহার এশিয়া হোটেলে মিঠুন বাঁশফোর ও তার বিহায় পিন্টু বাঁশফোরসহ তার সঙ্গীরা বিরানী নিতে যায়। তারা বিরানী নেয়ার পর মাংসের ঝোল বেশি চায়। এ নিয়ে হোটেল কর্মচারী ও হরিজন সম্প্রদায়ের লোকজনের মধ্যে বাকবিতন্ডার ও মারধরের এক পর্যায়ে জনৈক হোটেল কর্মচারী মিঠুন বাঁশফোরকে ধাক্কা দিলে করায়ে থাকা ফুটন্ত গরম তেলে সে পড়ে যায়। এতে তার ডান হাতের কনুই থেকে কবজী পর্যন্ত পুড়ে ঝলসে যায়। পিন্টু বাঁশফোর জানায়, আমরা হরিজন সম্প্রদায়ের লোক। আজ আমাদের ভাবাসা দিনছিল। সেই মতে সান্তাহার এশিয়া হোটেলে খাবার নেয়ার পর ঝোল চাওয়ায় কর্মচারীরা লাঠি ও সাবল দিয়ে মারধর করে করায়ের গরম তেলের ফেলে দিয়ে হাত পুড়ে দেয়া হয়েছে। হোটেল মালিক পক্ষের সজিব জানায়, বাকবিতন্ডা হলেও ওই মিঠুন বাঁশফোর নিজেই কয়রার ফুটন্ত তেলে পড়ে যায়। এ ঘটনায় রোববার সন্ধ্যা ৬টা থেকে হরিজন সম্প্রদায়ের লোকজন সান্তাহার এশিয়া হোটেলের সামনে অবস্থান নিয়ে বিচার দাবীতে বিক্ষোভ করছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, বিষয়টি জানার পর ফোসধ পাঠানো হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত সার্পেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category