• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহারে ৪০০ পিস ইয়াবাসহ দুই বাস যাত্রী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ শনিবার, ১২ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ , আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বাসে তল্লাশি করে ৪০০ পিস নিষিদ্ধ ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাসান মাহমুদ মোর্শেদ (৩১) ও পার নওগাঁ সরকার পাড়া এলাকার এনামুল হকের ছেলে মোঃ সনি (৩২)।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হাসান জানান, শনিবার ভোর ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ গামী একতা পরিবহন নামে একটি বাসে যাত্রীবেসে আসছিল দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই বাসটিতে তল্লাশি করা হয়। এসময় দুই যাত্রীর কাছে থেকে ৪০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category