• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সাপাহারে আইহাই ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৭৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার ৪ নং আইহাই ইউনিয়ন বিএনপির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আশড়ন্দ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক জননেতা মাহমুদুস সালেহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় জননেতা অধ্যক্ষ মোঃ আব্দুন নূর,সাবেক যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মোকলেসুর রহমান মুকুল, সাবেক আহ্বায়ক সদস্য আব্দুল কাহার মাস্টার,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন,

আইহাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লুৎফর রহমান মাষ্টার,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান,শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন মেম্বার,ইফতার ও দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া সহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। একই সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া-মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলে সমাপ্তি হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category