• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সাপাহারে আদিবাসী তরুণী নিখোঁজ,২ মাসেও সন্ধান মিলেনি

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জুন, ২০২৫

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার কোচকুড়লিয়া গ্রাম থেকে লিলিপা উড়াও (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। তিনি ওই গ্রামের রতন উড়াও ও সনচারী উড়াও দম্পতির কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে লিলিপা নিজ বাড়ি থেকে সাপাহার বাজারের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা।

লিলিপার মা সনচারী উড়াও জানান, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করা হলেও মেয়ের কোনো হদিস মেলেনি। এ পরিস্থিতিতে গত।৯ এপ্রিল সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আজিজ জানান, নিখোঁজ তরুণীকে উদ্ধারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
কেউ যদি লিলিপা উড়াও-এর কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা এই নম্বারে (01786466890) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category