• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সাপাহারে কামাশপুর কাঁচা রাস্তাটির সংস্কার কাজ অবশেষে এলাকাবাসীর উদ্যোগে চলছে

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলার গ্রামীন জনপদ কামাশপুরে এলাকার কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। সামান্য একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে যায় ফজিলপুর-কামাশপুরের প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা। চলতি বছরে টানা র্বষণের কারনে ওই রাস্তার বেশির ভাগই এখন বড় বড় খানা-খন্দক আর নর্দমায় পরিণত হয়েছিল।
সম্প্রতি ওই এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে একটি লিখিত আবেদন দাখিল করলে ইউএনও মহোদয় তাদের সাফ জানিয়েন দেন যে, এতবড় রাস্তা সংস্কারে বর্তমানে তার কোন অর্থ বরাদ্দ নেই। হতাশ হয়ে এলাকার জনসাধরণ
নির্বাহী অফিস থেকে ফিরে গিয়ে নিজেদের অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ শুরু করে। গত শুক্রবার সরেজমিনে ওই এলাকায় গিয়ে রাস্তার সংস্কার কাজ করতে দেখা গেছে। ভুক্তভোগীরা জানান নিরুপাই হয়ে এলাকাবাসী চাঁদা ভাঙ্গন করে অর্থ সংগ্রহ করে ভিকু মেশিন দিয়ে রাস্তায় মাটি দিয়ে কোন রকমে চলাচল উপযোগী করে তোলা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ উপজলোর গোয়ালা ইউনিয়নের সব চাইতে অবহেলিত রাস্তা এটি। তাদের দাবী,
বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা হওয়ার কারনে তৎকালীন আওয়ামীলীগ আমলে গুরুত্ব দেয়া হয়নি। দীর্ঘ দিন ধরে বর্ষা মৌসুমে অতি কষ্টের মধ্যে জনগন চলাচল করে আসছেন। এমনকি জরুরী প্রয়োজনে ওই রাস্তা দিয়ে কাঁধে করে রোগী বহন করতে হয়। দু’একজন রোগীর রাস্তায় মৃত্যু হয়েছে আবার অনেক সময় গর্ভবতী মা’কে ডেলিভেরী করার জন্য খাটে করে বহন করতে গিয়ে পথেই সন্তান ভূমিষ্ট হয়ে গেছে।
উপজেলার আদলপুর, ফজিলাপুর, কামাশপুর নতুনপাড়া, উপরপাড়া, তলাপাড়া, কামার পাড়া, ঢোড়পাড়া, মোন্নাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এই পথে চলাচল করে থাকে। এই রাস্তার পাশে ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা রয়েছে।
এলাকাবাসী তাদের দু:খ কষ্ট লাঘবে অনতি বিলম্বে জনগুরুত্বপূর্ন গ্রামীন এই রাস্তাটি পাকাকরনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category