• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে র‌্যালী ও আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪

সাপাহার( নওগাঁ)প্রতিনিধি:
“ভরবো মাছে মোদের দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাপাহার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজন, বাস্তবায়নে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেল নির্বাহী অফিসার মাসুদ হোসেন। মাছ চাষে দারিদ্রতা বিমোচন, আমিষের অভাব পুরন সর্বপরি বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভুমিকার উপর গুরুত্ব রেখে স্বাগত বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: রোজিনা খাতুন।এর পর ডিমওয়ালা মা’মাছ ও পোনা নিধনের উপর গুরত্ব রেখে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার র্ভাচ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,

অফিসার ইনচার্জ (ওসি) পলাশ কুমার দেব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান নইমুদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: ফাইমা খাতুন, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান,জবাই বিল মৎস্য চাষ উন্নয়ন সমিতির নেতা মোন্তাজ আলী প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে মাছ চাষে বিশেষ ভুমিকা রাখার জন্য বেশ কয়েকজন মৎস্য চাষী ও ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়। এর আগে অনুষ্ঠানের প্রারাম্ভে উপজেলা পরিষদ চেয়াম্যান ও নির্বাহী অফিসার এর নেতৃত্বে মৎস্যজীবী, মৎস্য চাষী ও মৎস্য ব্যবসায়ীদের সমন্বয়ে এক বর্ণ্যাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category