• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সাপাহারে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২১১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে কারিতাস রাজশাহী অঞ্চল এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও মর্যাদা নিয়ে কথা বলেন এবং এর পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকের উদ্দেশে বলেন, ইদানিং শোনা যাচ্ছে একটি চক্র সমাজসেবা অফিসের নাম ব্যবহার করে প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ করছে। এব্যাপরে সমাজসেবা কর্মকর্তা বলেন, সমাজসেবা অফিস কখনো মোবাইলে কল দিয়ে ৬ সংখ্যার ওটিপি চাইবে না, এব্যাপারে আপনারা সচেতন থাকবেন এবং কোন ব্যক্তিকে আপনাদের পাসওয়ার্ড ও ওটিপি দিবেন না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন আগষ্টিন রাতিয়া নুনিয়া জুনিয়র কর্মসূচি কর্মকর্তা কারিতাস রাজশাহী অঞ্চল, মিলন সরেন প্রোগ্রাম ম্যানেজার আউট অব স্কুল এডুকেশন, মিস লিনা বিশ্বাস আঞ্চলিক এ্যনিমেটর কাম কাউন্সিলর টিসিআরপি প্রকল্প, সলোমন হাসদা টিসিআরপি প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক পলাশ বর্মন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category