• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাপাহারে বাগানের আম গাছ কেটে ফেলার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার উপজেলার মিরাপাড়ায় পুর্ব শক্রুতার জের ধরে বাগানের আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
স্থানীয় থানায় ভুক্তভোগী রিয়াজ উদ্দীনের দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে,
মিরাপাড়া মৌজাস্থ খতিয়ান নং-৪৮, প্রস্তাবিত খতিয়ান নং-২৮০, হাল
দাগ নং-১৯০ জমির পরিমান ৪৮ শতাংশ সম্পত্তি গত ২০১২ সাল হতে লীজ গ্রহণ ও ক্রয় সুত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে
ভোগদখল করে আসছেন।
প্রতিপক্ষের লোকজন ওই সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য নানা ধরনের
হুমকী ও ভয়ভীতি প্রদান করতে থাকে। ইতোপূর্বে ও তারা ওই সম্পত্তিতে থাকা আমগাছ কর্তন করে
ক্ষতিসাধণ করেছিল। একই ভাবে গত ১৯/০৪/২০২৫ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে প্রতিপক্ষগণ
হাতে বাঁশের লাঠি, লোহার রড, হাসুয়া, দা, ফার্সা ও শাবল নিয়ে সম্পত্তিতে প্রবেশ করে তাকে জমি হতে চলে যেতে বলে। একই সাথে জমি
ভোগদখল করতে হলে তারা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে
অস্বীকার করায় প্রতিপক্ষগণ ঘিরে ধরে তাকে খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে উক্ত সম্পত্তিতে থাকা ৫ বছর বয়সের ৯০টি আমগাছ কেটে ফেলে প্রায় চার লক্ষ
সত্তর হাজার টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় সম্পত্তির বর্তমান মালিক আদলপুর গ্রামের মৃতঃ আঃ খালেক, এর ছেলে রিয়াজ উদ্দীন বাদী হয়ে গত ২১ এপ্রিল প্রতিপক্ষের মোঃ মোস্তফা মাস্টার (৬৫),
পিতা-মৃত আইয়ুব আলী, মোঃ ইসমাইল হোসেন (৪০), পিতা-নজরুল ইসলাম, সাং-
দেওলিয়া, থানা-পোরশা সহ মোঃ আঃ করিম (৫২), পিতা-মৃত মকবুল হোসেন, দুলাল (৫৫), পিতা-
আবুল হোসেন, মানারুল ইসলাম (৪৬), পিতা আবুল হোসেন, আবুল হোসেন
(৬০),মোঃ নজরুল ইসলাম (৫৫), উভয় পিতা-মৃত আইয়ুব আলী, সর্ব সাং-হাপানিয়া (শিয়ালমারি),
শ্ৰী বাধনু (২৫), পিতা-পাগল, শ্ৰী শাহ (২২), পিতা-মুয়া, শ্রী বিষ্যা (২৪), পিতা-শ্রী মঙ্গলু, সর্ব সাং-বিরামপুর, সহ অজ্ঞাতনামা ৫/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে প্রতিপক্ষের মোস্তফা মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি রিয়াজ উদ্দীনের আনিত সকল অভিযোগ অসত্য ও উদ্দেশ্য প্রনোদিত মনে করছেন। তিনি একজন অবসর প্রাপ্ত শিক্ষক এ ধরনের নীতি বর্জিত কোন কাজ কর্মের সাথে তিনি জড়িত নয় বলেও জোর দাবী করেন। মিরাপাড়ায় আম গাছ কর্তন সংক্রান্ত দুটি অভিযোগ পেয়েছেন। থানার এস আই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে সাপাহার থানার ওসি তদন্ত আলিফ মাহমুদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category