• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাপাহারে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুন, ২০২৪

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকাল ১১টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের মুল প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব তামাক মুক্ত দিবসের মুল প্রতিপাদ্যের বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন।

অন্যান্যের মধ্যে সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ দেব,সদর ইউপি চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম,উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম,ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ তাহেরুল ইসলাম,সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ওবায়েদুর রহমান, সাংবাদিক বাবুল আকতার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category