• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সাবেক ছাত্রলীগ সদস্য কাজী শফিকুল ইসলামকে প্রত্যাহারের দাবি, স্থানীয়দের

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাসিক সাবেক মেয়র লিটন ও এমপি ফজলে হোসেন বাদশার আস্তাভাজন ও মদদপুষ্ট আ’লীগের দোসর কাজী শফিকুল ইসলাম। তার দাপট ও অপকর্মের গুঞ্জন এখন আদালত পাড়ায়।
সাবেক ছাত্রলীগ নেতা কাজী শফিকুল ইসলাম বিগত দিনে সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের আশীর্বাদপুষ্ট, আস্থাভাজন, সাহসী কর্মী, এবং সাবেক এমপি ফজলে হোসেন বাদশার ঘনিষ্ঠ অনুসারী ছিলেন।

জানা যায়, বিগত দিনে সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের আশীর্বাদপুষ্ট, আস্থাভাজন, সাহসী কর্মী, সাবেক ছাত্রলীগ নেতা এবং সাবেক এমপি ফজলে হোসেন বাদশার ঘনিষ্ঠ অনুসারী কাজী শফিকুল ইসলাম। সাবেক স্বৈরাচার আ’লীগের ক্ষমতায় থাকাকালীন সময় আ’লীগের দোসর শফিকুল ইসলাম কাজী হিসেবে রাসিক ৫নং ওয়ার্ডের দায়িত্ব পান। গত ২৮/১০/২০২৩ তারিখে রাসিক ৪নং ওয়ার্ডের কাজী জহুরুল ইসলাম মৃত বরণ করেন। ফলে ৪নং ওয়ার্ডের দায়িত্ব নিতে দৌঁড়ঝাপ করেন এই কাজী শফিকুল ইসলাম। পরে রাসিক সাবেক মেয়র লিটনের সুপারিশে ৪নং ওয়ার্ডে অতিরিক্ত কাজী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

একাধীক কাজী সূত্রে জানা গেছে অতিরিক্ত কাজীর দায়িত্বের মেয়াদ থাকে ১২০দিন। অথচো এই কাজি সেই মেয়াদ পূর্ণ করেছেন আরও ৫মাস পূর্বে। বর্তমানে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী শফিকুল ইসলাম, তিনি ৫নং ওয়ার্ডে সাবেক ছাত্রলীগের সক্রিয় সদস্যও তার ভাই মোঃ সিরাজুল ইসলাম ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। বর্তমানে কাজী শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলাম দুইভাই পূর্বের ন্যায় দাপটের সাথে তাদের কার্যক্রম চালালেও অজ্ঞাত কারনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোন প্রকার পদক্ষেপ নিতে দেখা যায়না। এমনই অভিযোগ স্থানীয়দের।

কাজী শফিকুল ইসলামের বিরুদ্ধে বাল্য বিবাহ্ দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তিনি মহানগরীর রাজপাড়া এলাকায় চলতি মাসে বাল্য বিবাহ দিয়েছেন। যাহার কোন তথ্য প্রমানাদি বা কাগজপত্র দেননি বলে জানা গেছে। তবে ওই এলাকার একাধীক স্থানীয়রা বাল্য বিবাহের সত্যতা নিশ্চিত করেছেন।

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বেআইনি ও অনৈতিক কর্মকাÐের মাধ্যমে কোর্ট চত্বরে দাপটের সাথে চলাফেরা করছেন এই বিতর্কিত নিকাহ রেজিস্ট্রার। তার বিরুদ্ধে রয়েছে বাল্যবিবাহ নিবন্ধন, ভুয়া কাবিননামা তৈরি, অতিরিক্ত অর্থের বিনিময়ে অবৈধ বিয়ে রেজিস্ট্রি, ও আদালতের পরিবেশ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

সার্বিক বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে কাজী শফিকুল ইসলাম জানান, কোর্টে আসেন সাক্ষাতে কথ্ াহবে। তিনি আরও বলেন সার্বিক বিষয়ে জানতে হলে জেলা রেজিস্ট্রার স্যারের কাছে জানতে হবে।
তবে কার সুপারিশে কাজী হয়েছেন এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category