• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সাড়ে ৩শ’গ্রাম গাঁজাসহ আটক রাবির ২জন ছাত্রলীগ নেতা, পলাতক -২

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাড়ে ৩শ’গ্রাম গাঁজাসহ দুইজন ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এ সময় অপর দুইজন ছাত্রলীগ নেতা পালিয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর (ইবলিশ চত্বর) থেকে প্রক্টরিয়াল বডির সদস্যরা গাঁজা সেবনকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ পলিথিনে ভরা ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গাঁজাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের সংরক্ষণে রেখেছিল তারা বলে জানা গেছে।
আটক চার ছাত্রলীগ নেতা হলেন, শের-ই-বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তারা সকলেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।
আটকৃতদের মধ্যে আরিফ বিন সিদ্দিক ও সাইফুল ইসলামকে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রক্টর দপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে টহল (পাহারা) দিচ্ছিলেন। এ সময় ওই চার ছাত্রলীগ নেতাকে গাঁজা সেবন করতে দেখেন তারা। এসময় প্রক্টরিয়াল তাদেরকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করলে সেখানে গাঁজার ১২টি পোটলা পাওয়া যায়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে প্রক্টরিয়াল বডির কাছে আটকরা জানান, ক্যাম্পাসে তারা নিয়মিত গাঁজা সেবন ও ক্যাম্পাসে গাঁজা সরবরাহ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি মাত্র বিষয়টি জানতে পারলাম। এখন খোঁজ নিচ্ছি। যদি এ বিষয়ে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা গাঁজাসহ তাদেরকে আটক করেছি। আমরা তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করবো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করব।’
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার আলী তুহিন বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইজনকে মতিহার থানায় হস্তান্তর করেছে। তবে পলাতক দুইজনকে আটকের চেষ্টা চলছে বলেও জানায় ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category