• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সিংড়ায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার বিজয়নগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক ঐ গ্রামের আবু হানিফের পুত্র এবং পিপুলশন কওমী মাদ্রাসার ছাত্র।

জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বিজয়নগর গ্রামের ভুক্তভোগী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাড়ি থেকে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে থেকে প্রলোভন দেখিয়ে একটি রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আবু বক্কর পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মনির হোসেন বলেন, ১০ দিনের ছুটিতে সবাই বাড়ি চলে যাওয়ায় মাদ্রাসায় কেউ ছিলো না। এই সুযোগে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ভুক্তভোগীর বাবা সিংড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করলে বুধবার রাতে পুলিশ আসামীকে গ্রেপ্তার করে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category