• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার বিশাল বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইত্তেফাকুল উলামা ও ধর্মপ্রাণ মুসলমাগণ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে ওই মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। গোটা মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি। এসময় বক্তারা পবিত্র কোরআন অবমাননার দায়ে সালোওয়ান মোমিকার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজল, সাধারণ সম্পাদক জামিয়া গাফুরিয়া দারুছছুন্নাহ ইসলামপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুর বিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক। মুফতী হাবিবুল্লাহ, মার্কাজ মসজিদের ইমাম জয়নুল আবেদীন, হাফেজ সাইদুর রহমান। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিগণ সমাবেশে যোগ দেন এবং বক্তব্য পেশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category