• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে নওগাঁর পত্নীতলা উপজেলার ধর্মপ্রাণ মুসলিম জনতা।

আজ (শুক্রবার) জুমার নামাজের পর এই বিক্ষোভ পালন করেন তারা।

জুমার নামাজ শেষে নজিপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ গেটের সিঁড়িতে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ও স্থানীয় মুসল্লিরা। সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয় এসময়।

পরে দুপুর ২টা ৩৫ মিনিটে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লীরা।বিক্ষোভ মিছিল থেকে সংসদে সুইডেনের পক্ষে নিন্দা প্রস্তাব আনার দাবি জানানো হয়। মিছিলে কোন প্রকার উস্কানিমূলক বক্তব্য প্রদান না করতেও মুসল্লিদের বারবার সতর্ক করা হয় সেসময়।

বিক্ষোভ মিছিলটি নজিপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লীরা অংশ নেন এই বিক্ষোভ মিছিলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category