• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দিনকাল বিডি / ২৩০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীর বাঘায়,ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭জুলূাই) আসর নামাজের পর বিক্ষোভ মিছিলটি শাহী মসজিদ চত্বর এলাকা থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাঘা বাজার সংলগ্ন এলাকার ওয়াকফ ষ্টেটের তেতুল তলায় এসে সমাবেশে মিলিত হয় । সেখানে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী,উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন,পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ। মিছিলে নের্তৃত্ব দেন ওলামা পরিষদের বাঘা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ ।
বক্তব্যকালে তারা, কোরআন অবমাননা কারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মাওলানা আব্দুল লতিফ বলেন, সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তাই প্রতিবাদ সভা থেকে আমরা তাদের সকল পণ্য বর্জনের ডাক দিয়েছি।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category