• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিল ছাত্রলীগ

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রান্তিক এক কৃষকের ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে হাসি ফুটেছে অর্থের অভাবে শ্রমিক সংকটে থাকা অসহায় ওই কৃষকের মুখে।

বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দহবন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোজা মিয়ার ৫০ শতক জমির ধান কেটে মাড়াই শেষে বাড়িতে পৌঁছে দেন।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দিকনির্দেশনায় এবং সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সার্বিক সহযোগিতায় অসহায় কৃষকের ধান কাটায় অংশ নেয় উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রতন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের একঝাঁক তরুণ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, মিসেস বারীর ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী, যুব নেতা শহিদুল ইসলাম রানা প্রমূখ।

কৃষক মোজা মিয়া বলেন, ‘আমার ৫০ শতক জমির জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। উপজেলা ছাত্রলীগের নেতা রতন মিয়া এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এই ধান কাটতে কমপক্ষে ৫ হাজার টাকা লাগতো। ছাত্রলীগের কর্মীরা আমার ধান কেটে দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রতন মিয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় আমরা এই কর্মসূচি শুরু করি। ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, সেখানেই গিয়ে ধান কেটে দিব।’

এবিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী বলেন, ‘ছাত্রলীগ নেতা রতনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ যে কাজটি করেছে এটি সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা অত্যন্ত খুশি হয়েছি তাদের এমন মহতী কাজে। আগামী কর্মসূচিগুলোতে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category