• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে আওয়ামীলীগের ভোট কর্মী প্রশিক্ষণ

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের ভোট প্রার্থনা কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রধানের উন্নয়ন চিত্র, ভবিষ্যত পরিকল্পনার বার্তা, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করণে পাড়া বা মহল্লায় গিয়ে সচেতনতা বিষয়ক ভোট প্রার্থনা কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রশিক্ষক টিম। সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ের আঞ্চলিক সমন্বয়ক সাবেক ছাত্রলীগ নেতা প্রল্লব কুমার বর্মন, সহযোগিতায় ছিলেন জেলা সমন্বয়কারি ডাঃ উদয় কর্মকার। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু। প্রশিক্ষণে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মনোনীত নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০ জন ভোটারের জন্য একজন ভোট প্রার্থনা কর্মী মনোনীত করা হয়েছে। সেই হিসেবে সারাদেশে ৬ লাখ কর্মী রয়েছে। এছাড়া ২০০ কর্মীকে প্রশিক্ষণের জন্য একজন করে প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে। সেই লক্ষে বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষকের একটি মাষ্টার ট্রেইনার প্রশিক্ষক পুল তৈরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category